বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়  

সিলেটে শেষ হলো উত্তাপহীন হরতাল

সিলেটে শেষ হলো উত্তাপহীন হরতাল

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে আজ সোমবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট। সিলেটে এই হরতাল শেষ হয়েছে উত্তাপহীনভাবে। হরতালের তেমন কোনো প্রভাব জনজীবনে পড়তে দেখা যায়নি।

আজ সোমবার সকাল থেকে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেকটা ঢিলেঢালাভাবেই সিলেটে এই অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সড়কে যানবাহনের কমতি দেখা যায়নি। দোকানপাট, শপিংমল সবই ছিল খোলা। সাধারণ মানুষের আনাগোনাও ছিল স্বাভাবিক।

বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, হরতালের বিষয়টি তারা জানতেনই না! কেউ কেউ বলেন, ‘জনগুরুত্বপূর্ণ ইস্যুতে এই হরতালের বিষয়টি আমাদের জানা ছিল না। হরতালের সমর্থনে কোনো প্রচার, প্রচারণা চোখে পড়েনি। জানলে হয়তো আমরা হরতাল পালন করতাম। কারণ, দ্রব্যমূল্য নিয়ে সবাই বিপাকে আছি।’

মিলাদ আহমদ নামের এক চাকুরিজীবী জানান, হরতাল হলেও সকালে তিনি অফিসে যেতে কোনো সমস্যায় পড়েননি।

এদিকে, হরতালের সমর্থনে সিলেট নগরীর কোর্টপয়েন্টে অবস্থান নেয় বাম গণতান্ত্রিক জোট। সেখানে ঝাঁজালো বক্তব্য রাখেন বাম নেতারা।

তাঁরা বলেন, ‘দ্রব্যমূল্যেরর লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। জীবনযাত্রা হয়ে পড়েছে কঠিন। সিন্ডিকেটের মাধ্যমে সবধরনের পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সরকারের সেদিকে কোনো খেয়াল নেই।’

সরকারের ব্যর্থতায় পণ্যমূল্য বাড়ছে বলেও অভিযোগ করেন বাম নেতারা।

এসময় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com