সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

হরতালের সমর্থনে শাহবাগে প্রগতিশীল ছাত্রজোটের অবস্থান

হরতালের সমর্থনে শাহবাগে প্রগতিশীল ছাত্রজোটের অবস্থান

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধবেলা হরতালের সমর্থনে আজ ভোরে রাজধানীর শাহবাগে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে যায় বামপন্থি ছাত্রদের সংগঠনের জোট প্রগতিশীল ছাত্র জোট। মিছিলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশনসহ কয়েকটি বাম সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে শাহাবাগ মোড়ে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদশর্ন করতে থাকেন। এ সময় তারা হরতালের সমর্থনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বন্ধ করো করতে হবে; দ্রব্যমূল্য কমিয়ে দে, নইলে গদি ছেড়ে দে; দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টাও করেন।

তাদের অবস্থানের কারণে প্রায় ঘন্টাখানেকে পর্যন্ত শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল।শাহাবাগ মোড়ে বাম সংগঠনের নেতাকর্মীদের অবস্থানকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি জনগণের দুর্ভোগের কথা উল্লেখ করে সরকারের কঠোর সমালোচনা করেন। খুব দ্রুত দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সামনে আরও কঠোর কর্মসূচির পালনের ঘোষণাও দেন তারা।

প্রসঙ্গত, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আজ সোমবার অর্ধদিবস হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। ‘ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন দাম এবং গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে’ হরতালের ডাক দেয় বাম জোট। ১১ মার্চ ডাকা হরতালের পক্ষে ইতিমধ্যে ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিলি, সভা, সমাবেশ, মিছিল ও গণসংযোগ করে জোট।।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com