শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে দুর্নীতিবাজদের শাস্তির দাবীতে মানববন্ধন

জগন্নাথপুরে দুর্নীতিবাজদের শাস্তির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে হাওর রক্ষা বেড়িবাঁধ ও নলজুর নদী খননের নামে লুটপাটকারীদের শাস্তির দাবীতে হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে স্হানীয় পৌরপয়েন্টে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের আহবায়ক কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব সাংবাদিক অমিত দেব এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা নাগরিক ফোরামের যুগ্ন আহবায়ক নূরুল হক, উপজেলা আওয়ামীলীগ যুগ্নসম্পাদক লুৎফুর রহমান,সমাজকর্মী লন্ডন প্রবাসী বিএনপি নেতা এম এ কাদির, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, শিক্ষক সাইফুল ইছলাম রিপন, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাংবাদিক আলী আহমদ, জুয়েল আহমদ, হুমায়ুন কবির, শাহজাহান মিয়া প্রমুখ।

বক্তাগন বলেন, সরকার মোটা অংকের টাকা বরাদ্ধ দিলেও সরকারী নীতি মালা অনুযায়ী কাজ না করে প্রতি বছর মোটা অংকের টাকা লুটপাট করা হয়। কোন জবাবদিহীতা না থাকায় দূর্নিতীবাজরা পাড় পেয়ে যায়।
বক্তাগন, দায়সারাভাবে বেড়ীঁ বাধঁ ও নদী খননের নামে লুটপাট কারী দের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্নারকলিপি প্রদান করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com