মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে বৃদ্ধকে গলা কেটে হত্যা: ৫দিনের রিমান্ডে পুত্র!

জগন্নাথপুরে বৃদ্ধকে গলা কেটে হত্যা: ৫দিনের রিমান্ডে পুত্র!

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সুরুজ আলী (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার ঘটনায় মামলা দায়ের করার পর নিহতের ছেলেকে গ্রেফতার করে জগন্নাথপুর প্রথম শ্রেনির ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বুধবার ৫দিনের রিমান্ডে আনে জগন্নাথপুর থানা পুলিশ।
এদিন ওই বৃদ্ধের মেয়ে খোদেজা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় পিতা হত্যা ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পর নিহতের ছোট ছেলে সুজাত মিয়া কে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে ৫দিনের রিমান্ডে এনে ব্যাপক জিঞ্জাসাবাদ করছে।
বৃহস্পতিবার ওসি মিজানুর রহমান যুগান্তর কে জানান,হত্যার ক্লু উদঘাটন করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্ত শেষে ওই দিন বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ নৃশংস হত্যা কান্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আতংকিত মানুষের মনে এই হত্যাকাণ্ড ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com