সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে কোরবানির মাংস নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

জগন্নাথপুরে কোরবানির মাংস নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: 

কোরবানির পশুর মাংস ভাগাভাগি নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, জগন্নাথপুরের গোতগাঁও গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী শাহীন মিয়া যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থার মাধ্যমে গোতগাঁও গ্রামের একটি মাদ্রাসায় কোরবানির জন্য ৩৫টি গরু দেন। গরুগুলোর মাংস ভাগাভাগি নিয়ে জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের শামীম মিয়া ও নবীগঞ্জের উমরপুর গ্রামের আহসান মিয়াসহ দুই গ্রামের কয়েকজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে সোমবার বিকেলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের অর্ধশতাধিক লোক আহত হন। আহত ব্যক্তিদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নবীগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত জীবন মিয়া (১৭), সূর্য বেগম (৫৫), আলতাব উদ্দিন (৫৬), আবদুল মনাফ (২২), আবদুল খালিছ (৪০), আহসান উদ্দিন (৫০) ও আনাছ উদ্দিনকে (৪৫) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর ও নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল) শুভাশীষ ধর বলেন, কোরবানির পশুর মাংস ভাগাভাগি নিয়ে দুই উপজেলার প্রতিবেশী দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের আহত ব্যক্তিদের জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স, নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com