সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে বিপুল পরিমান ভারতীয় পণ্য সহ ৬ চোরাকারবারি গ্রেফতার

জগন্নাথপুরে বিপুল পরিমান ভারতীয় পণ্য সহ ৬ চোরাকারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে শহরের পশ্চিম ইকড়ছই এলাকা থেকে ৫ হাজার ৭৬০ পিস জনসন বেবি ক্রিম,৮হাজার পিস জান্ডু আলটা পাওয়ার ক্রিম, ১হাজার ৪৪০ পিস জনসন বেবি ওয়েল ৫০ এমএল ৪০ পিস,জনসন বেবি ওয়েল ১০০ এমএল ৮০০ পিস নিভিয়া ময়েশ্চারাইজ ক্রিম, যার বাজার মুল্য প্রায় ১৮ লাখ টাকা। এঘটনায় জড়িত সন্দেহে আলামিন মিয়া (২২), মোঃ কাউছার (২৮),শাহ আলম (৩৬),মোঃ আল আমিন(৩৬),ফজর আলী (৪০),ফরহাদ মিয়া (৩০),কে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

তাদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান যুগান্তর কে জানান, এক সংঘবদ্ধ চক্র ভারতীয় কসমেটিকস অবৈধভাবে এনে বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার ও ছয়জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com