সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে বিএনপির মিছিলে পুলিশের বাধা!

জগন্নাথপুরে বিএনপির মিছিলে পুলিশের বাধা!

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশি বাধায় মিছিল করতে পারেনি বিএনপি।

রবিবার বিকেলে উপজেলা বিএনপি,  অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জগন্নাথপুর পৌর শহরের স্থানীয় মুক্তিযোদ্ধা মোড় এলাকা থেক বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ এতে বাধা দিলে পন্ড হয়ে যায় কর্মসুচি।

দলীয় নেতাকর্মীরা জানান, রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। কেন্দ্রীয় এ কর্মসুচীর অংশ হিসেবে মুক্তিযোদ্ধা মোড় থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ এসে মিছিল করতে বাধা দেয়। এবং নেতাকর্মীদের সরিয়ে দেয়া হয়। যেকারণে কর্মসুচী পন্ড হয়ে যায়।

উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা প্রদান করে কর্মসুচি পন্ড করে দিয়েছে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আইন শৃঙ্খলা ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় পুলিশ সচেষ্ট ছিল। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ওই স্থান থেকে তাদের সরিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com