সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

জগন্নাথপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

 

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে প্রথম ধাপের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বুধবার(২৬ অক্টোবর) জগন্নাথপুর সরকারি কলেজে দুই দিনব্যাপি এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষণে ১০০ জন প্রিজাইডিং অফিসার ও ৫৫৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার অংশ নেন।
পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে এক হাজার ১১০ জন পোলিং অফিসারকে বৃহস্পতিবার ও শুক্রবার এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ বারের উপজেলা পরিষদ নির্বাচনে সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী একটি পৌরসভার ও আটটি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ৮৯টি।ভোট কক্ষের (পুলিং বুথ) সংখ্যা ৫২৯টি এবং অস্থায়ী সংখ্যা ৭০টি। ভোটার এক লাখ ৮৯ হাজার ৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯৫ হাজার ৩২৩ জন ও নারী ৯৩ হাজার ৭১৬ জন।
তথ্যটি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, জাতীয় নির্বাচন কমিশনের ২৩ জন নিজস্ব কর্মকর্তা এ মৌলিক প্রশিক্ষণ দেন। আগামী ৩০ ও ৩১ অক্টোবর উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দার মাধ্যমে ইভিএমে ভোট প্রদানের পদ্ধতিতে প্রদর্শন করা হবে। যাতে করে ভোটাররা সঠিকভাবে ভোট প্রদান করতে পারেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com