সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় সংঘর্ষ, স্কুলছাত্রের মৃত্যু

জগন্নাথপুরে তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় সংঘর্ষ, স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় সংঘর্ষের ঘটনায় আহত মিজান মিয়া (১৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৯ অক্টোবর) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিজান মিয়া উপজেলার পাইলগাঁও ইউনিয়নের দক্ষিণ পাইলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- গত বুধবার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ে ভোট তুলতে যান স্কুলছাত্র মিজান মিয়া। এ সময় এক তরুণীকে নতুন কসবা গ্রামের কয়েকজন বখাটে উত্যক্ত করছিল। বখাটেদের এমন কাণ্ড দেখে মিজান প্রতিবাদ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিজান মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়েছে বলে জানান মিজানের পরিবারের লোকজন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান- মৌখিক ভাবে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com