বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে এর নতুন কমিটি

সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে এর নতুন কমিটি

 

নিজস্ব প্রতিবেদক ::

যুক্তরাজ্যের ইষ্ট লন্ডনের সোনারগাঁও রেষ্টুরেন্টে সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্ট এর বাৎসরিক সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুজিবুল হক মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ হামজার পরিচালনায় মোহাম্মদ জাবির আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যদিয়ে সভার কাজ শুরু হয়। সভায় সংগঠনের ক্যাশিয়ার বাৎসরিক রিপোর্ট উপস্থাপন করেন এবং ব‍্যাপক আলাপ আলোচনার মধ্যদিয়ে সুনামগঞ্জ জেলা এডুকেশন সেন্টারের নামে জায়গা ক্রয় করার লক্ষ্যে দশ লক্ষ টাকা বাংলাদেশে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এডুকেশন সেন্টারের মধ্যে থাকবে একটি হাফিজ খানা ও একটি লাইব্রেরী, সংগঠনের পক্ষ হইতে বিত্তবান ব‍্যক্তিদের এগিয়ে আসার জন্য বক্তারা আহবাণ করেন। সংগঠনের সদস্যদের আলাপ আলোচনার মধ্যদিয়ে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়, সদ‍্য বিদায়ী সভাপতি মুজিবুল হক মণি নতুন কমিটির নাম ঘোষণা করেন, নব নির্বাচিত সভাপতি জুবায়ের আহমদ হামজা, সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল হক, কোষাধক্ষ‍্য মোহাম্মদ জাবির আহমদ, সিনিয়র সহ সভাপতি মানিক মিয়া, সহ সভাপতি বৃন্দ জিলানি খান , অধ‍্যাপক আমিনুল হক চুন্নু , মোঃ হারুন মিয়া, আখতার হোসেন , কবি সাইদুর রহমান , কবি শাহ শাফিনুর ,আবুল কালাম , মোঃ গোলাব মিয়া , সৈয়দ গোলাব আলী ,আবু হাসনাত , মনজুর আহমদ লাকি, সহ সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম বাবুল, সহ সাধারণ সম্পাদক শামিম আহমদ ,মোস্তাক আহমদ , মোঃ সাইদ আহমদ বুলন। সাংগঠনিক সম্পাদক মোঃ আলিফ মিয়া ও আলকাছ মিয়া। কমিটি ঘোষণা করা হয়। সংঘটনের বিদায়ী সভাপতি মুজিবুল হক মণিকে প্রধান উপদেষ্টা করা হয়। পরে আপ‍্যায়নের মধ্যৈ দিয়ে সভার কাজ সমাপ্তি হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com