মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী বলেছেন কোনো অধার্মিকের কাছে এই দেশ লিজ দেয়া চলবেনা, এই দেশ ধর্মীয় ভাবধারায় ছিলো ধর্মীয় ভাবধারায় থাকবে, এজন্য প্রয়োজন হলে এই দেশকে রক্ষা করার জন্য আমাদের জান কুরবান করবো। তিনি আরো বলেন আজকে প্রত্যাশা হচ্ছে দেশ বাঁচান, ঈমান বাঁচান, সোচ্চার হোন, দেশপ্রেম আমাদের মনে থাকতে হবে, মেধা বিবেককে কাজে লাগান, ইনশাআল্লাহ আপনারা জেগে উঠলে নাস্তিকদের অপতৎপরতা রুখে দেয়া সম্ভব হবে।
শনিবার আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা আয়োজিত আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আলইসলাহ সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরানে সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাও নুর আহমদ ও পৌর আল ইসলাহ সেক্রেটারি হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন এর যৌথ পরিচালনায়
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- আল ইসলাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জেলা আল ইসলাহ সাবেক সহ সভাপতি মাওলানা আব্দুল করিম ফারুকী, সাবেক জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সভাপতি মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সাবেক সভাপতি মাওলানা আজমল হোসাইন জামী, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সভাপতি হাফিজ নুরুল হক, পৌর আল ইসলাহর সভাপতি মাওলানা আবু আইয়ুব আনছারী, ইকড়ছই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, টাওয়ার হ্যামলেট শাখা ইংলেন্ড এর সাবেক সভাপতি মাওলানা আজিজুর রহমান, হবিগঞ্জ জেলা আল ইসলাহ সহ সভাপতি, আব্দুল হান্নান সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ, সহ সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, ছাতক উত্তর উপজেলার সহ সাধারণ সম্পাদক, মাওলানা রেজাউল করিম জালালী, জগন্নাথপুর পৌর আল ইসলাহ সহ সভাপতি, মাওলানা জামিল আহমেদ,
জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক, হাফিজ সমছু মিয়া সুজল, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর অর্থ সম্পাদক মাওলানা বদরুজ্জামান সাদিক, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক ছালেহ আহমেদ ছালিক, ছাতক উত্তর উপজেলা অফিস সম্পাদক, হাফিজ ক্বারী সেলিম আহমেদ কাওছার, মাওলানা কবির হোসেন, হাফিজ নুরুজ্জামান সহ আরো অনেকে।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন- হাফিজ আজিজুল হক, ইসলামী সংগীত পরিবেশন করেন জাহিদ হাসান, নাতে রাসূল পরিবেশন করেন রিয়াদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন- মাওলানা নুরুল হক সাবেক সভাপতি পৌর আল ইসলাহ, মাওলানা এখলাছুর রহমান সহ সভাপতি জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ, মাওলানা নিজাম উদ্দিন জালালী,সহ সভাপতি পৌর আল ইসলাহ, মাওলানা সৈয়দ মিজানুর রশিদ, মাওলানা আকবর আলী, ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ খান, মাওলানা এনাম উদ্দিন, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মহিউদ্দিন মিছবাহ, মাওলানা আলী হোসেন সুয়েজ, মাওলানা জমির উদ্দিন, মাওলানা মাহফুজুল ইসলাম নমির, মাওলানা লায়েক আহমদ, মাওলানা আব্দুল মান্নান জিহাদী,
হাফিজ বশির আহমেদ, মোঃ তাহিদুর রহমান, হাফিজ সাজ্জাদুর রহমান, হাফিজ ছামির হোসেন, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন আনহার, হাফিজ মাওলানা আজিজুল হক, মোঃ নেছাওর আলী, মোঃ নুরুল হক, মাওলানা আজিজুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, ক্বারী মাওলানা আরশ আলী, হাফিজ সাহাব উদ্দিন, মাওলানা ফয়েজ উদ্দিন, মাস্টার হেলাল উদ্দিন, মাওলানা ইকবাল হোসেন দুদু, মাওলানা শাহ তোফায়েল আহমেদ, মাওলানা জমিরুল হক, মাওলানা তৌফিকুল ইসলাম, হাফিজ মিজানুর রহমান, মাওলানা আব্দুল গাফফার, হাফিজ হাবিবুর রহমান, মাওলানা কাওসার আহমেদ সহ বাংলাদেশ আঞ্জুমানে আলইসলাহ, আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ও সংবর্ধিত অতিথি অধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজকে জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ ও পৌর আল ইসলাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply