সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের জন্য মাঠে কাজ করছি – সৈয়দ সাজিদুর রহমান ফারুক

জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের জন্য মাঠে কাজ করছি – সৈয়দ সাজিদুর রহমান ফারুক

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুক জগন্নাথপুর উপজেলার কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন।

সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাজিদুর রহমান ফারুক তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের চিত্র তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বহিবিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি বাংলাদেশকে এখন উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছেন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে চান। আমি স্মার্ট বাংলাদেশের একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করছি। আগামী নির্বাচনে দলের তৃনমুলের পরিক্ষিত কর্মীকে দলীয় মনোনয়নে অগ্রাধিকার দেওয়া হবে। আমি তৃনমুলের একজন পরিক্ষিত কর্মী হিসেবে আমি আশাবাদী আগামীতে এ আসনে দলের মনোনয়ন পাব।

তিনি বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। সে লক্ষ্যে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য কাজ করছি। গত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রবাসীদের অর্থায়নে ৪৫ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছি।

তিনি বলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর নেতৃত্বে অনেক উন্নয়ন হয়েছে। তারপরও অনেক কাজ অসমাপ্ত রয়েছে। আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের প্রতিটি গ্রামকে শহরে পরিনত করব। তিনি প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহেনার মায়ায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। আগামীর বাংলাদেশ গড়তে কাজ করতে চাই। সভায় তার সঙ্গে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সাদিক মিয়া, মুহিত মুনির প্রমুখ

সভা মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, দৈনিক মানব জমিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাব সহসভাপতি তাজউদ্দিন আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি আলী আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক উত্তর পূর্বের স্টাফ রিপোর্টার আমিনুল হক সিপন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জুয়েল আহমদ, দৈনিক সিলেটের সকাল এর প্রতিনিধি আমিনুর রহমান জিলু, রুম্মান আহমদ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com