সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

জগন্নাথপুরের রানীগঞ্জ সেতুতে আহত কলেজ ছাত্র রিয়াদের মৃত্যু

জগন্নাথপুরের রানীগঞ্জ সেতুতে আহত কলেজ ছাত্র রিয়াদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

জগন্নাথপুরের কুশিয়ারা নদীর রানীগঞ্জ সেতু তে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র রিয়াদ আহমদ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রোববার (১৬ জুলাই) রাতে তার মৃত্যু হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মৃতের মামা শাহানুর রহমান জানান, রিয়াদ সেদিন মোটরসাইকেল চালিয়ে রানীগঞ্জ সেতু পাড় হচ্ছিল।

হঠাৎ এক ব্যক্তি তার মোটরসাইকেলের সামনে এসে পড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে তখন সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।

রিয়াদ আহমদ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের আব্দুর কাছের ছেলে। তিনি ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

১৮ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় রিয়াদের নিজ গ্রামে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com