সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে নলজুর নদী থেকে হতভাগা যুবকের লাশ উদ্ধার

জগন্নাথপুরে নলজুর নদী থেকে হতভাগা যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদী থেকে অজ্ঞাত পরিচয় এক হতভাগ্য যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

গত সোমবার রাতে জগন্নাথপুর পৌরসভার খালিক নগর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যার দিকে নলজুর নদীতে ভাসছিল গলিত এক ব্যক্তির লাশ। স্থানীয়রা ইকড়ছই সুইচ গেইট এলাকায় এ মরদেহ দেখতে পান। পরে পুলিশ খালিকনগর এলাকা থেকে ভাসমান লাশ উদ্ধার করে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আনুমানিক ২৫ থেকে ৩০ বছরে হতে পারে ওই ‍যুবকের বয়স। মরদেহের বিভিন্ন অংশ পচে যাওয়ায় প্রাথমিকভাবে শনাক্তকরা সম্ভব ছে না। স্থানীয়রাও তাকে চিনতে পারেনি। রাতে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে রাখা হয়।

ওসি বলেন, মঙ্গলবার সকালে ফিংগারপ্রিন্ট সংগ্রহের জন্য সিআইডির একটি দল এসে কাজ করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com