সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে : চালক ও হেলপারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে : চালক ও হেলপারের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুরে মঙ্গলবার বিকেলে একটি বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানির নিচে তলিয়ে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার নিখোঁজ হন। সন্ধার দিকে হতভাগ্য ট্রাক চালক ফারুক আহমদ (৪২) ও হেলপার জাকির হোসেন (৩০) এর লাশ উদ্ধার করা হয়।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর কাটাগাঙ্গের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। সিমেন্ট বোঝাই ট্রাকটি ঢাকার নারায়নগন্জ থেকে জগন্নাথপুরে আসছিল।

নিহত ট্রাকচালক ফারুক আহমদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ ও হেলপার জাকির হোসেনের বাড়ী সিলেটের এয়ারপোর্ট থানার ধোপাগুল গ্রামে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও এলাকাবাসী সন্ধার দিকে লাশ দুটি নদী থেকে তুলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমেন্ট বোঝাই ট্রাক ঢাকা থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর আসছিলো। অতিরিক্ত সিমেন্ট বোঝাই বহনকারী ট্রাকটি জগন্নাথপুর কাটাগাঙের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে উঠলে সেটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। এসময় ট্রাকে ছিলেন চালক ও তার সহকারী।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগন্নাথপুর থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সহ এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ।

বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানূর রহমান যুগান্তর কে জানান, ধারনা করছি ট্রাকটি অতিরিক্ত বোঝাইয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ও দূর্বল সরুসেতুর কারনে এই দূর্ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে এ দূর্ঘটনার পর সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com