সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

এ্যাংগেলের টেস দিয়ে ব্রিজ চালু: পাগলা- জগন্নাথপুর- আউশকান্দি মহাসড়কে ঝুঁকি নিয়ে যান চলাচল শুরু!

এ্যাংগেলের টেস দিয়ে ব্রিজ চালু: পাগলা- জগন্নাথপুর- আউশকান্দি মহাসড়কে ঝুঁকি নিয়ে যান চলাচল শুরু!

সানোয়ার হাসান সুনু::

সুনামগঞ্জের জগন্নাথপুরের নলজুর নদীর কাঁটাগাঙের সেতু ভাঙার এক সপ্তাহ পর পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি-ঢাকা মহাসড়কে ঝুঁকি নিয়ে সরাসরি যান চলাচল শুরু হয়েছে। ব্রিজটি জোড়াতালি দিয়ে লোহার এ্যাংগেলের টেস দিয়ে চালু করা হয়েছে।

সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক যুগান্তর কে বলেছেন, যাত্রীসাধারনের ভূগান্তির কথা বিবেচনা করে ভাঙা ব্রিজটি আপাতত মেরামত করে চালু করা হয়েছে। তবে কোন অবস্হায় ১০ টনের অধিক যানবাহন চলাচল করতে পারবে না।

তিনি বলেন,আরসিসি ব্রিজ নির্মাণে আগামী একনেক সভায় পাশ হলে দ্রুত ব্রীজ নির্মান করা হবে।

মঙ্গলবার দুপুর থেকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা সহ বিভিন্ন উপজেলার যাত্রীরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছেন।

এদিকে অর্থ ও সময় সাশ্রয়ী যাতায়াতের এই সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েন সুনামগঞ্জ জেলার যাত্রীরা। জগন্নাথপুর উপজেলা সদরে যোগাযোগ রক্ষা করতে গিয়ে দুর্ভোগে পড়েন উপজেলার রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের জনসাধারণ। যাত্রীরা গত সপ্তাহ ধরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ও অতিরিক্ত ভাড়া গুনে খেয়ার মাধ্যমে কাঁটাগাঙের সেতুর অংশ পারাপার হয়ে যাতায়াত করেন।

উল্লেখ্য, গত (২২ আগস্ট) বিকেলে নারায়নগঞ্জ থেকে সিমেন্ট ভর্তি একটি ট্রাক জগন্নাথপুরের বাজারের উদ্দেশ্যে আসলে মহাসড়কের জগন্নাথপুর অংশে কাটাগাঙের বেইলি সেতু ভেংগে পড়ে। জরাজীর্ণ সেতু ভেঙে চালক ও হেলপারসহ ট্রাক পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে।

সওজ দায় এড়াতে মৃত চালক ও গাড়ীর মালিক কে আসামি করে ৩ কোটিটাকার ক্ষতিপূরন মামলা করলে এলাকাবাসীর
মধ্যে প্রতিবাদের ঝড় উঠে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com