মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

আমেরিকা প্রবাসী দুদুমিয়ার ইন্তেকাল : নিউজার্সি তে দাফন সম্পন্ন

আমেরিকা প্রবাসী দুদুমিয়ার ইন্তেকাল : নিউজার্সি তে দাফন সম্পন্ন

নিজস্বপ্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর সদর গ্রাম নিবাসী বিশিষ্ট ব্যাবসায়ী সমাজসেবক মরহুম ডাক্তার মোঃ আবুল হাশিম এর ছোট ভাই আমেরিকা প্রবাসী  বিশিষ্ট সমাজসেবক  মোঃ জুলহাস উদ্দিন আহমদ দুদুমিয়া (৭০) আমেরিকায়  ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যু কালে স্ত্রী, ৩ ছেলে ১মেয়ে ও ভাই সহ বহু আত্মিয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে। শনিবার জানাযা শেষে আমেরিকার নিউজার্সি তে তাকে দাফন করা হয়। এর  আগে জানাযা নামাজে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন। জানাযা নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে মোঃ রাহাত আহমদ ড্যানী।  জানাযা শেষে  মহান আল্লাহ রাব্বুল আলামীন এর দরবারে  মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।  উল্লেখ্য,  মরহুম জুলহাস উদ্দিন দুদুমিয়া এলাকার মসজিদ – মাদরাসা ও এলাকার মানুষের কল্যাণে  সহাযোগীতা করে গেছেন।  তিনি একজন ভালো মানুষ ছিলেন।  মহান আল্লাহ পাক মরহুম কে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com