সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

শান্তিগঞ্জে বেপরোয়া বাসের ধাক্কায় পথচারী নিহত

শান্তিগঞ্জে বেপরোয়া বাসের ধাক্কায় পথচারী নিহত

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বেপরোয়া গতির বাসের ধাক্কায় আব্দুন নূর(৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন৷ সোমবার(১৫ জানুয়ারি) দুপুর ১২ শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-দিরাই আঞ্চলিক মহাসড়কের গাগলী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুন নূর গাগলী গ্রামের মৃত আফিজ মিয়ার ছেলে৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে ছুটে আসা একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস গাগলী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী আব্দুন নূরকে ধাক্কা দেয়। এতে বাস ও গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান ওই পথচারী। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, বেপরোয়া বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন৷ আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেছি৷ ঘাতক বাসটি আটক করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com