শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

দৈনিক শুভ প্রতিদিনের বর্ষসেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন শান্তিগঞ্জের সবুজ

দৈনিক শুভ প্রতিদিনের বর্ষসেরা প্রতিবেদকের পুরস্কার পেলেন শান্তিগঞ্জের সবুজ

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে:: সিলেট থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ প্রতিনিধি ছায়াদ হোসেন সবুজ।
শনিবার(২৭ জানুয়ারি) দুপুরে দৈনিক শুভ প্রতিদিনের আয়োজনে হোটেল গোল্ডেন সিটির হলরুমে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।
শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফয়সল আহমদ মুন্নার সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বর্ষসেরা উপজেলা প্রতিনিধি হিসেবে ছায়াদ হোসেন সবুজের নাম ঘোষণা করেন পত্রিকার সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেল৷
পুরস্কারের প্রাপ্তির ব্যাপার ছায়াদ হোসেন সবুজ বলেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। দৈনিক শুভ প্রতিদিন কর্তৃপক্ষ আমার মতো ক্ষুদ্র কলমসৈনিককে যে সম্মান দিয়েছেন নিজের সর্বোচ্চ দিয়ে এটি ধরে রাখার চেষ্টা করব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com