সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

জগন্নাথপুরে ধান চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন: লটারির মাধ্যমে মনোনীত ৮১০ ভাগ্যবান কৃষক

জগন্নাথপুরে ধান চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন: লটারির মাধ্যমে মনোনীত ৮১০ ভাগ্যবান কৃষক

নিজস্বপ্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সরকারি খাদ্য গুদামে কৃষকের কাছ থেকে ধান, চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন  জগন্নাথপুর খাদ্য গুদামে অনুষ্ঠিত হয়।মঙ্গলবার  ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার  এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা , উপজেলা  কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহাব উদ্দিন, জগন্নাথপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বিপক সূত্রধর,রানীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপন সুমের,কৃষক সাবাজ মিয়া উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়,জগন্নাথপুর উপজেলায় এবার ২৬০৮ মেট্রিক্সটন ধান ক্রয় করা হবে।
৮১০ জন ভাগ্যবান  কৃষক  ১২৮০ টাকা মণ ধরে ধান বিক্রি করতে পারবেন। একজন কৃষক সর্বোচ্চ  ৭৫ মণ ধান বিক্রি করতে পারবে। আগামী ১৫ মে পর্যন্ত কৃষকের আবেদন গ্রহণ করা হবে। গতকাল লটারীর মাধ্যমে ৮১০ জন কৃষক মনোনীত করা হয়।জগন্নাথপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বিপক সুত্র ধর জানান, গতবার থেকে এবার ধান বেশী নেওয়া হচ্ছে। এছাড়া ১৯১৬ মেট্রিকটন আতব চাল ও ২৯২ মেট্রিক টন সিদ্ধ চাল নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com