শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

জগন্নাথপুরে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

নিজস্বপ্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যাগে সপ্তাহ ব্যাপী কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান ও  কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম এর সভাপতিত্বে ওস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমীন আরা আশার সঞ্চালনায় এতে বক্তব্য দেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন,জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আবদুল হাই, সাংবাদিক গোবিন্দ দেব, উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কনসালট্যান্ট ডাক্তার  সুব্রত রায়,সার্জারি কনসালট্যান্ট জহিরুল হাসান খান,মেডিকেল কর্মকর্তা এস এম সামিউল নাফিস প্রমুখ।  সভায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির  শিক্ষার্থী অন্বেষা রানী পাল প্রথম হুমায়রা জাহান দ্বিতীয় ও আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির  শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন কে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com