মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

শান্তিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

শান্তিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জয়কলস ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের অংশ গ্রহণে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাছিত সুজন।

এসময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর মজুমদার, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মানিক লাল চক্রবর্তী, উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চক্রবর্তী, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা আক্তার, জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা চক্রবর্তী, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চক্রবর্তী,  আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী, সহকারি শিক্ষক সজিব চন্দ্র দাস, মুন্না রানী দে ও রনব্রত চৌধুরীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট শেষে ইউনিয়ন পর্যায়ে বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী স্কুলের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com