সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন এম এ মান্নান এমপি

জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন এম এ মান্নান এমপি

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এম পি।
আজ ২২ জুন শনিবার সকালে স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতিসংঘ স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক মা ও শিশু বিষয়ক স্বাস্থ্য সংস্থা “ইউনিসেফ” এর সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন পন্যের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এম পি।  এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ, সুনামগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম,  জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রব সরকার, ইউনিসেফ সিলেটের চীফ ফিল্ড অফিসার কাজী দিল আফরোজ, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাসনাত হোসেন, আওয়ামীলীগ নেতা মাসুম আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ কামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, ছাত্রলীগ নেতা কল্যাণ কান্তি রায় সানি প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com