মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে বেপরোয়া ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত

জগন্নাথপুরে বেপরোয়া ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত

 নিজস্ব প্রতিবেদক : ঢাকামহাসড়কে পড়ে থাকা পাথরের স্তুপের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে অটোরিকশাটি। এসময় দ্রুতগ্রামী একটি ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে যায় ছিটকে যায় অটোটি। এঘটনায় অটোরিকশায় থাকা চালক দবীর মিয়া (২৮) নিহত হয়েছেন। বুধবার রাত ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের খাশিলা নামক এলাকায় এঘটনাটি ঘটেছে।
নিহত দবীর মিয়া জগন্নাথপুর পৌরসভার হাবিবনগর এলাকার চান্দ আলী মিয়ার ছেলে।
রাত ১১টার দিকে দবীর মিয়া তাঁর সিএনজি চালিত অটো রিকশাটি নিয়ে জগন্নাথপুর যাচ্ছিলেন। সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের খালিশা সেতু এলাকায় পৌঁছলে সড়কের ওপর রাখা পাথরের স্তুপের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক দবির মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিলেটে পাঠিয়ে দেন।  বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দবির মিয়া মারা যান।
এদিকে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রাতেই অভিযান চালিয়ে ট্রাকের চালক টিপু সুলতানকে আটক করেছে। তার বাড়ী নোয়াখালী জেলার সদর থানার পশ্চিম জবালিয়া গ্রামে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনূল ইসলাম জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com