শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে  ৩টি ইউনিয়নের ৫ টি ওয়ার্ডে উপ- নির্বাচনের  ঘোষণা

জগন্নাথপুরে  ৩টি ইউনিয়নের ৫ টি ওয়ার্ডে উপ- নির্বাচনের  ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩টি ইউনিয়নের ৫টি ওয়ার্ডে উপনির্বাচনের তফশিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।
উপজেলার   সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৪ ও ৭নং ওয়ার্ড, পাটলী ইউনিয়নের ৮নং ও ৫নং ওয়ার্ড, পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
 ২৭ জুন বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন সাক্ষরিত একটি পরিপত্রে প্রজ্ঞাপন জারি করে এই উপ- নির্বাচন ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ২৭ জুলাই শনিবার নির্বাচন অনুষ্ঠানের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
জানা যায় গত ১৪ অক্টোবর ২০১৯ সালে  উপজেলার মীরপুর ইউনিয়নের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো সে অনুযায়ী ৫ বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই ইউনিয়নে চেয়ারম্যান সহ সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে  মীরপুর ইউনিয়নে নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
অন্যদিকে স্ব স্ব পদ ত্যাগ করায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৪ ও৭নং ওয়ার্ড, পাটলী ইউনিয়নের ৮নং ও ৫নং ওয়ার্ড, এবং দায়িত্বে অবহেলা ও বিভিন্ন অভিযোগে পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্যকে অপসারণ করে এই ওয়ার্ডগুলোতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com