শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে এমএ মান্নান এমপি; বর্তমান সরকারের আমলে কৃষিতে ব্যাপক  উন্নয়ন  হয়েছে

জগন্নাথপুরে এমএ মান্নান এমপি; বর্তমান সরকারের আমলে কৃষিতে ব্যাপক  উন্নয়ন  হয়েছে

নিজস্বপ্রতিবেদক :সাবেক পরিকল্পনামন্ত্রী  এম এ মান্নান এমপি  বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষকের উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে।  এসরকারের শাসনামলে কৃষি তে বিশাল অগ্রগতি  হয়েছে। বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে আধুনিক যন্ত্রের ব্যবহারের ফলে  ফসল উৎপাদন বহুগুন বৃদ্ধি পেয়েছে। এখন আর আগের মতো কেউ  না খেয়ে থাকে না।তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন সরকারি অর্থ অপচয় রোধ করে মিতব্যয়ী হত হবে। জনগনের অর্থে আপনাদের স্বাচ্ছন্দ্য জীবন যাপন তাদের কে সন্মান দিতে হবে। সেবার মান বাড়াতে হবে। তিনি বুধবার (১০ জুলাই)  দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যাগে কৃষি কার্যালয় মিলনায়তনে
কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী প্রমুখ জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান,আমন আবাদবৃদ্ধির লক্ষ্যে এ মৌসুমে বিনামূল্যে ১৩০০ কৃষকের মধ্যে সার বীজ বিতরণ এবং ৪০টি কৃষক গ্রুপে কৃষি যন্ত্র বিতরণ আনুষ্ঠানিক উদ্ধোধনের মাধ্যমে শুরু হয়েছে। পরে সাবেক পরিকল্পনা মন্ত্রী সংসদ সদস্য এম এ মান্নান কৃষি কার্যালয়ের সামনে আম গাছের চারা রোপন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com