রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার

জগন্নাথপুর নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বনানীর একটি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে রাত ১০টায় আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

আটবার জাতীয় সংসদ-সদস্য নির্বাচিত হন এ আওয়ামী লীগ নেতা। ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে জয়ী হন তিনি। একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশেনে ১নং প্যানেল স্পিকার হিসাবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীর বনানী থেকে রাতে তাকে গ্রেফতার করা হয়।

~ সৌজন্য – দৈনিক যুগান্তর।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com