শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরে শিক্ষিকার উপর হামলা কারী সন্ত্রাসীকে গ্রেফতারের দাবীতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

জগন্নাথপুরে শিক্ষিকার উপর হামলা কারী সন্ত্রাসীকে গ্রেফতারের দাবীতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথপুর উপজেলার আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা  ভাষা রায়ের উপর পৈশাচিক ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলা কারী সন্ত্রাসী কে গ্রেফতারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে শনিবার বেলা ১১টায় উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচী তে হামলা কারী সন্ত্রাসী কে অবলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আতাহর উদ্দিন, সাধারন সম্পাদক গোপাল চন্দ্র দাস, প্রধান শিক্ষক, রুপক কান্তি দে, রজত কান্তি দাস,মোঃ আলমগীর হোসেন,শাহজাহান সিরাজ, নূরুল হক, রুহল আমীন প্রমূখ।
এ সময় নির্যাতিতা শিক্ষিকা ভাষা রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন গত ২৯ আগষ্ট বৃহস্পতিবার আমি বাচ্চাদের ক্লাস নিচ্ছিলাম এ সময় আটঘর গ্রামের সন্ত্রাসী  লায়েক খান ক্লাস রুমে ঢুকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন এক পর্যায়ে তিনি আমার চুল ধরে মারপিট শুরু করেন।আমি এ ঘটনার বিচার চাই। মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলবশিরুল ইসলামের নিকট হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com