শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী  মিন্টু রঞ্জন ধর আর নেই

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যবসায়ী  মিন্টু রঞ্জন ধর আর নেই

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী  মিন্টু রঞ্জন ধর (৫০) আর নেই। রোববার সকালে কলকাতার একটি হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, ২ ভাইসহ বহু আত্মীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে যান। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত রোগে ভুগছিলেন। ইতোপূর্বে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হলেও আবারও লিভারে জটিলতা দেখা দেয়।
উল্লেখ্য যে, প্রয়াত মিন্টু রঞ্জন ধর জগন্নাথপুরের পৌরশহরের ব্যবসায়ীদের মধ্যে  উল্লেখযোগ্য মুখ। তিনি স্থানীয় উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।  ২০০৯ সালে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ভাই জগন্নাথপুর উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও গরীবের ডাক্তার  খ্যাত  সিলেট ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির সহকারী অধ্যাপক মধুসুদন ধর।
এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জগন্নাথপুরে। জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিন্টু রঞ্জন ধরের মৃত্যুতে  শোক প্রকাশ জানিয়োছেন জগন্নাথপুরের সর্বস্তরের ব্যক্তিবর্গ। শোক জ্ঞাপনকারীরা প্রয়াত মিন্টু রঞ্জন ধরের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com