রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে অভিনব কায়দায় ছয়টি গরু চুরি, অভিযুক্ত পিকআপ চালক কারাগারে

জগন্নাথপুরে অভিনব কায়দায় ছয়টি গরু চুরি, অভিযুক্ত পিকআপ চালক কারাগারে

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে অভিনব কায়দায় এক গরু ব্যবসায়ীর ৬টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।  এঘটনায় এলাকাবাসী জমির হোসেন (২৮) নামের এক পিকআপ চালককে আটক করে  জগন্নাথপুর থানা পুলিশে সৌর্পদ করেছেন। বুধবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।জমির হোসেন জেলার শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

এদিকে, গতকাল মঙ্গলবার ছাতক উপজেলার বসন্তপুর (জাহিদপুর) গ্রামের গরু ব্যবসায়ী মমশির আলী বাদী হয়ে ওই পিকআপ চালকের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় গরু চুরির মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) গরু ব্যবসায়ী মমশির আলী ও তাঁর সহযোগি ফজর আলী নেত্রকোনার বারহাট্টা উপজেলার নোয়াহাটি বাজার থেকে ৬টি গরু কিনে পিকআপ যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে জগন্নাথপুর উপজেলার যোগলনগর পয়েন্টে পিকআপ চালক প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে গাড়ি থেকে নেমে যান। এ সময় ওই দুই ব্যবসায়ীও প্রকৃতির ডাকে গাড়ি থেকে নেমে পড়েন। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে দেখেন পিকআপ গাড়িতে গরু ৬টি নেই। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই পিকআপ চালক জমিরকে পিকআপ গাড়িসহ থানায় হস্তান্তর করা হয়।
মামলার বাদী গরু ব্যবসায়ী মমশির আলী  বলেন, পিকআপটিতে উঠার পর থেকেই ওই চালক মোবাইল ফোনে আমাদের লোকেশন জানাচ্ছিল। ঘটনার সময় ওই স্থানটি অন্ধকার ছিল এবং বৃষ্টি হচ্ছিল। তাই কিছু বুঝতে পারিনি। যখন গরুগুলো চুরি হয়ে গেল তখন ওই চালক আমাদের চিৎকার করতে নিষেধ করে। এতেই তার প্রতি আমাদের সন্দেহ হয়। পিকআপ চালকের সহযোগিতায় এ ঘটনাটি ঘটেছে। সে ঘটনার সাথে অবশ্যই সে জড়িত রয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, মামলার দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যামে কারাগারে পাঠানো হয়েছে। আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে সকল তথ্য উদঘাটন করা হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com