মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার:৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার:৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা উদ্ধার ও  ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন ।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪ কেজি  গাঁজা,  একটি গাঁজার গাছ, গাঁজার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মোঃ আতাউল্লাহ (৬০) রেনু বেগম (৪৫) ও শচীন্দ্র চন্দ্র দাস (৭০)। বুধবার দুপুরে (৯ অক্টোবর) উপজেলার রানীগঞ্জ  ইউনিয়নের গন্ধবপুর ও মেঘারকান্দি গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বাংলদেশ সেনাবাহিনীর জগন্নাথপুর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সুয়েব আহমদ এর নেতৃত্বে এদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সুয়েব আহমদ জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বুূধবার সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল গন্ধবপুর গ্রামে আতাউল্লাহ’র বাড়িতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও একটি তাজা গাঁজার গাছ উদ্ধারসহ আতাউল্লাহ ও রেণু বেগমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেঘারকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৯ শ গ্রাম গাঁজাসহ কুখ্যাত  গাঁজা ব্যবসায়ী শচীন্দ্র চন্দ্র দাসকে আটক করা হয়।
অভিযানে সেনাবাহিনী জগন্নাথপুর ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শোয়েব আহমেদ এর সাথে ছিলেন ওয়ারেন্ট অফিসার মোঃ মঈন ও পুলিশের এস আই মোঃ ইসমাইল মিয়া সহ সেনাবাহিনী ও পুলিশের সিপাহী গন।আটককৃতদের জগন্নাথপুর থানায় সোর্পদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com