নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে- উপজেলার গোতগাঁও গ্রামের মৃত কয়ছর মিয়ার পুত্র ছালিম উদ্দিন (৪৫), আব্দুল শহিদের পুত্র জনি মিয়া (২৫), বাগময়না গ্রামের মৃত আব্দুল নওয়াফের পুত্র মোঃ সোহাগ মিয়া (২৫)।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়,জগন্নাথপুর উপজেলার পার্শ্ববর্তী হবিগন্জ জেলার নবী গন্জ উপজেলার এনায়েত গন্জ গ্রামের আল আমীন এর ৯ বছরের ছেলে সানজিদ আহমদ গত ৭ অক্টোবর বিকেলে উপজেলা সদরে নৌকাবাইচ দেখার জন্য ঘর থেকে বের হলে সে এখনও বাড়ীতে ফিরেনি। এ ব্যাপারে ভিকটিমের পিতা আল আমিন বাদী হয়ে বুধবার জগন্নাথপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ এদিনই রাতে আসামিদের নিজ নিজ গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জনি মিয়া ও সোহাগ মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সং০৩) এর ৭/৩০ ধারায় মামলা ছিল। এর মধ্যে ছালিম উদ্দিনের বিরুদ্ধে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় জিআর- ১১৩/২৩ ধারায় একটি মামলা ছিল।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এদের কে রিমান্ডে এনে জিঞ্জাসাবাদ করা হবে। অপহৃত শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
Leave a Reply