মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে অপহরণের চার দিন পর  সারজিদের লাশ উদ্ধার 

জগন্নাথপুরে অপহরণের চার দিন পর  সারজিদের লাশ উদ্ধার 

নিজস্বপ্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে সারজিদ আহমদ (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে ।  অপহরণের ৪ দিন পর শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। শনিবার (১২ অক্টোবর) মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।  ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে উপজেলার ইনাতগঞ্জ (উমরপুর) এলাকার একটি মাছের খামার থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ যুগান্তর কে বলেন, শিশুটিকে অপহরণের ঘটনায় ইতোমধ্যে গ্রেফতার  তিনজন কারাগারে রয়েছেন। আসামিদের বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে। সোমবার আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে। তবে শিশুটিকে শ্বাসরুদ্ধ করে পাষন্ডরা হত্যা করেছে বলে প্রতিয়মান হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার (৭ অক্টোবর) শিশু সারজিদ আহমদ সঙ্গীদের সঙ্গে বাড়ির পাশে আলীগঞ্জ সেতুতে খেলাধুলা করছিল। এ সময় কয়েকজন শিশুটিকে নৌকা বাইচ দেখানোর কথা বলে নিয়ে যায়। এরপর শিশুটি আর বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় গত ৯ অক্টোবর ওই শিশুর বাবা আল-আমিন বাদী হয়ে তিনজনের নামে জগন্নাথপুর থানায় অপহরণ মামলা করেন। মামলার পর অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় জগন্নাথপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত কয়ছর মিয়ার ছেলে ছালিম উদ্দিন (৪২), একই গ্রামের মৃত আব্দুর শহিদের ছেলে জনি (২৪) ও বাগময়না গ্রামের মৃত আব্দুল নওয়াফের ছেলে সোহাগ মিয়া (২৬)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com