শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরে অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জগন্নাথপুরে অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

নিহত অটোরিক্সা চালক সুজিত দাস (২৭) উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের পুত্র।
শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতুর নিচু অংশ থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী ধারনা করছেন- ছিনতাইকারীরা অটোরিক্সাটি ছিনতাইয়ের জন্য যাত্রীবেশে রানীগঞ্জ সেতুতে এনে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ধারণা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com