মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

জগন্নাথপুরে সুজিত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

জগন্নাথপুরে সুজিত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা চালক সুজিত কুমার দাসের (৩১) হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ‘জগন্নাথপুর থানার সকল শ্রমিক ও জনসাধারণ’র ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়।এতে উপজেলার বিভিন্ন সিএনজি স্ট্যান্ডের সদস্যরা অংশ নেন।

জগন্নাথপুর পূর্বপাড়- পৌর পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের সভাপতি শফিকুল ইসলাম খেজর বলেন, সুজিত আমাদের ভাই। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা তাঁর খুনিদের ফাঁসি চাই। যদি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হয়। তাহলে উপজেলার সকল শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা কর্মবিরতি পালন করব।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, আমরা শ্রমিকদের শান্ত থেকে পুলিশকে সহযোগিতা করতে বলেছি। যত দ্রুত সম্ভব এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে অটোরিক্সাচালক সুজিত কুমার দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সুজিত রানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com