শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্বপ্রতিবেদক: জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে জুলাই -আগষ্ট বিল্পব প্রত্যাশা,প্রাপ্তি ও আজকের প্রেক্ষিত শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

“ধর্ম বর্ণ ভিন্নমত,সবার জন্য খেলাফত ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে ইসলামি সমমনা রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দের উপস্থিতি ২৬ শে নভেম্বর রোজ মঙ্গলবার বাদ মাগরিব জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মাহিমা রেষ্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুঈম কামালী শাহীন এর সভাপতিত্বে ও সাধাারন সম্পাদক সাইফুর রহমান সাজওয়ার এর পরিচালনায় জুলাই -আগষ্ট বিপ্লব প্রত্যাশা, প্রাপ্তি ও আজকের প্রেক্ষিত শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহিদ আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা সৈয়দ জয়নুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (ওয়াক্কাস গ্রুপ) জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা উজায়ের আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুল হক,আইবিডব্লিএফের সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ও জনগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক মোঃ জামাল উদ্দিন বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা আফজল হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাসমত উল্লাহ খান, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা মুফতি আকমল হোসাইন।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, মাওলানা ওয়ালি উল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com