শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

নিজস্বপ্রতিবেদক: জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)) বিকেল ৪টায় জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে এসব জার্সি উন্মোচন করা হয়। টুর্নামেন্টটির জার্সি স্পন্সর করেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ মুহিত মনির।

জার্সি উন্মোচন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিন বেলাল। এসময় তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে আমাদের তারুণ্যের যে সম্ভাবনা রয়েছে তারও বিকাশ ঘটবে বলে মনে করি।

অনুষ্ঠানে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের সভাপতি মুস্তাকিন বিল্লাহ’র সভাপতিত্বে ও রুকন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি আকমল হোসেন ভূঁইয়া, ক্লাবের উপদেষ্টা আব্দুল সালাম, জামিল আহমদ, শেলু মিয়া, সাংবাদিক আমিনুল হক সিপন, অঞ্জন চৌধুরী।

বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আব্দুর রহিম তাহের, টিম ম্যানেজার মোঃ জমির হোসেন, টিম ডিরেক্টর মুন্না আহমেদ, শেলু মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com