শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

জগন্নাথপুরে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

নিজস্বপ্রতিবেদক: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে “দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মুহিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আহমেদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।এ সময় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন,সাংবাদিক আব্দুল হাই, আব্দুল ওয়াহিদ, শাহ ফুজায়েল আহমদ, উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক সমসু মিয়া সুজন, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান জুয়েল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com