বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরের সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসিন খানের মতবিনিময়

জগন্নাথপুরের সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসিন খানের মতবিনিময়

নিজস্বপ্রতিবেদক: জগন্নাথপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে জগন্নাথপুর উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে সুনামগঞ্জ-৩( জগন্নাথপুর-শান্তিগন্জ) আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌর শহরের একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগন্জ-৩ আসনের এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খান এপিপি।

মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, কর্ম পরিষদ সদস্য ও শিক্ষা সম্পাদক মাস্টার আবু তাহিদ, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা পেশাজীবি সভাপতি কবির আহমদ, উপজেলা আইবিডব্লিউএফের সভাপতি ও জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল কাদির লাক্সন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com