বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মতবিনিময় সভা

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মতবিনিময় সভা

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: ‘আমাদের সম্মিলিত ভবিষ্যৎ নিশ্চিত করতে জলাভূমি সংরক্ষণ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার( ১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে এনজিও সংস্থা এএলআরডির সহযোগিতায় ও পদ্মার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাওর বাচাঁও আন্দোলন জেলা কমিটির অর্থ সম্পাদক জিয়া উদ্দিনে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাওরাঞ্চলের সংকট ও সম্ভাবনার উপর তথ্য উপস্থাপন করেন পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার, হাওর বাচাও আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য ওবায়দুল হক মুন্সী, হাওর বাচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, এসো কাজ করি মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জাহানারা বেগম, মৎস্যচাষী ও সমাজসেবক মোঃ ফখরুল ইসলাম, মোঃ দারু মিয়া, সমাজকর্মী একরামুল হক সেলিম প্রমুখ।

এসময় হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ কমিটির সহ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com