বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

রমজান উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

রমজান উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(৪ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পাগলা বাজার ও আক্তাপাড়া বাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ক্রেতা ও ভোক্তা সাধারণকে সচেতনতা বৃদ্ধি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও  অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ২ টি মামলায় ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার নেতৃত্বে বাজার মনিটরিংয়ে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলীসহ আরও অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে রমজান মাস জুড়ে উপজেলার সকল বাজারে মনিটরিং কার্যক্রম এবং কোন ব্যবসায়ী যেনো হঠাৎ করে কোন পন্যের দাম বাড়িয়ে দিতে না পারে সেই বিষয়ে আমাদের কড়া নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com