শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জামালগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবি, শিশুসহ নিহত ৪

জামালগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবি, শিশুসহ নিহত ৪

জগন্নাথপুর নিউজ ডেস্ক::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুইজন নারী ও দুইজন শিশু নিহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দির মধ্যবর্তী বৌলাই নদীতে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় একজন শিশু মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা জামালগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বৌলাই নদীতে নৌকাটি ডুবে যায়। এতে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন।

সুত্র: যমুনা টেলিভিশন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com