বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরের নলুয়ার হাওর পরিদর্শনে  জেলা প্রশাসক,ধান পেকে গেলে দ্রুত কাটার তাগিদ

জগন্নাথপুরের নলুয়ার হাওর পরিদর্শনে  জেলা প্রশাসক,ধান পেকে গেলে দ্রুত কাটার তাগিদ

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন হাওরের ফসল উত্তোলনে সবাইকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। পাকাফসল যাতে কোন অবহেলায় নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ৮০ শতাংশ ধান পেকে গেলে তা কেটে ফেলতে তিনি কৃষকদের অনুরোধ করেন।তিনি সোমবার ( ৭ এপ্রিল) বিকেলে উপজেলার বৃহত্তম নলুয়ার হাওরের ভুরাখালি বাজার এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্যার সভাপতিত্বে ও পানি উন্নয়ন বোর্ডোর এসও সবুজ কুমার শীলের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম প্রমুখ। সভায় কৃষকরা হাওরের ফসল রক্ষা ও বেড়িবাঁধের মাটির সমস্যা তুলে ধরে নদী খনন ও কৃষকদের সুবিধার্থে একটি কৃষক ছাউনী নির্মাণের দাবি জানালে জেলা প্রশাসক তা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এদিন তিনি  জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়,  পৌরসভা কার্যালয় সহ সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com