বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

বিএনপি কার্যালয় অগ্নিসংযোগের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

বিএনপি কার্যালয় অগ্নিসংযোগের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় করা মামলায় মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ খান (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইতি পূূর্বে জগন্নাথপুর – সিলেট সড়কের পার্শ্বের বহু সরকারী গাছ চুরি করে কেটে বিক্রি সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুধ্বে।

রোববার সন্ধ্যার দিকে উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়ায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ খানক গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মাছিম খানের ছেলে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাজ্জাদ খানকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগ আনা হয়। এ পর্যন্ত মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com