বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে ৬দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা  শুরু 

জগন্নাথপুরে ৬দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা  শুরু 

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম মাঠে ৬ দিনব্যাপী  কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টায় মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প  (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছে। মেলায় মোট ২০ টি স্টলে প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনের আগে মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে  উপজেলা পরিষদ প্রাঙ্গণ  থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে  আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম প্রাঙ্গণে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জয়নাল হোসেন, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, কৃষাণ- কৃষাণী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com