সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী 

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী 

নিজস্বপ্রতিবেদক: জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেছেন, সরকার নানা পরিকল্পনার মধ্যদিয়ে কৃষকদের উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছেন। কৃষকরা যাতে ফসল ভালোভাবে ফলন করতে পারে সেই চিন্তা ভাবনা নিয়ে সরকার কাজ করছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হলে সবাইকে কৃষি বিপ্লব ঘটাতে হবে। তিনি প্রত্যেককে নিজ নিজ জমিতে চাষ করে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার আহবান জানান।মঙ্গলবার (২৭ মে) সকাল ১১ টায় পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প  (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম মাঠে ৬ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে  তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এর কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ অফিসার খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  মোঃ রাজন আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল আমীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন- কৃষক কৃষাণী এবং কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এ সময় মেলায় স্টল প্রদর্শনকারী কৃষক ও অগ্রগামী কৃষকদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ  করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com