সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; নিহত ১আহত ২৫

জগন্নাথপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; নিহত ১আহত ২৫

নিজেস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত  ও উভয় পক্ষের কম পক্ষে ২৫ জন আহত হয়েছেন।শনিবার বিকেলে  উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীরচর গ্রামে এই ঘটনা ঘটে বলে স্থানীয় এলাকাবাসী  ও পুলিশ সূত্রে জানা যায়।আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটে এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খালেদ মিয়া (৪৭) কালনীরচর গ্রামের মৃত তেরাই মিয়ার পুত্র।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় জমি নিয়ে মোবারক হোসেন মেন্দি  ও রুয়েল মিয়ার  মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরের দিকে উভয় পক্ষের পরিবারের লোকজনের মধ্যে তর্কাতর্কি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজনের হামলায় খালেদ মিয়া গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে  সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে  ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্হায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে  ঘটনাস্থলে যাই।  আসামী দের গ্রেফতারের চেষ্টা চলছে।  এ ঘটনায়  থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com