বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

ইরানে ইসরাইলি হামলা, যা বলল তুরস্ক

ইরানে ইসরাইলি হামলা, যা বলল তুরস্ক

জগন্নাথপুর নিউজ ডেস্ক::

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। এ ধরনের কাজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উস্কানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে দেশটি।

এছাড়া ইসরাইলি হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে বলে মনে করে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না। এটি ইসরাইলকে  আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানায় আঙ্কারা।

এদিকে, ইরানে চালানো ইসরাইলি হামলার প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরবও।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সৌদি আরব ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্পষ্টতই ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে, যা এর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে।’

এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

শুক্রবার (১৩ জুন) ভোরে তেহেরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরাইলের হামলা চালিয়েছে। ইসরাইল এ হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com