মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উন্নয়নের ব্যাপারে আমার প্রতি আস্হা রাখুন, জগন্নাথপুরে বিশাল জনসভায় কয়ছর আহমদ শেষ মহুর্তে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন খেলাফত মজলিসের শেখ মুশতাক মতবিনিময় সভায় তারেক রহমান; বিএনপি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে সুনামগঞ্জ-৩, প্রবাসীদের মিলন-মেলায় পরিনত: উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারনা চিলাউরা বাজারে নির্বাচনী সভায় কয়ছর আহমদ; আমি সততার সাথে উন্নয়ন করবো জগন্নাথপুরের লন্ডন প্রবাসীর আগুনে পুডানো লাশ উদ্ধার,পরিবার বাক রুদ্ধ কয়ছর আহমদ বিজয়ী হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, জগন্নাথপুরে ধানের শীষের সমর্থনে ব্যাপক গনসংযোগ ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে জগন্নাথপুরে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কয়ছর আহমদ; ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ জগন্নাথপুরে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভার বিষয়টি সাংবাদিক দের জানানো হয়নি!

জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি

জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে  গভীর রাতে  হক মোবাইল সেন্টার নামক একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের টিন  কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ  প্রায় ৭ লক্ষ   টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পুরাতন থানা সংলগ্ন ফিরোজ মিয়া মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।ক্ষতিগ্রস্থ  ব্যবসায়ী জহিরুল হক মিলন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার  রাত ১০ টার পর দোকান বন্ধ করে বাড়িতে যাই। শনিবার  সকালে দোকান কর্মচারী দোকান খুলে দেখে দোকানের চালের টিন কাটা ও ছাদ ভাঙা। এছাড়া ক্যাশ ড্রয়ার ভাঙ্গা,  টাকা ও মোবাইল নেই।   সে তাৎক্ষণিক মোবাইল ফোনে এ খবর জানালে ছুটে আসি।মিলন  জানায়,  সিসি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩ টার দিকে মুখে গামছা বাঁধা এক  চোর চালের টিন কেটে কাটার দিয়ে সিসি ক্যামেরার লাইন কেটে দিচ্ছে। এসময় ৬৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৭ টি বাটন মোবাইল ও দুটি ড্রয়ার ভেঙে নগদ ৫০ হাজার টাকা, মোবাইল কার্ডসহ প্রায় ৭ লক্ষ  টাকার মালামাল নিয়ে গেছে।জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান, চুরির খবর পেয়ে সকালে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com