সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই; কয়ছর এম আহমদ

বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই; কয়ছর এম আহমদ

নিজস্বপ্রতিবেদক: বিএনপিতে  চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ।রবিবার বিকালে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন বিএনপির এর উদ্যোগে নতুন সদস্য ও নবায়ন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আক্তার হোসেনের  সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম খানের সঞ্চালনায় আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপির নতুন সদস্য হতে হলে আগে আবেদন করতে হবে। যাচাই বাছাইয়ের পর আবেদনকারী সদস্য ফরম পূরণ করতে পারবেন। বিএনপি অন্য রাজনৈতিক দলের মতো নয় যে পকেট থেকে টাকা দিয়ে সদস্য ফরম পূরণ করে সদস্য হওয়া যায়। বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল। এই দলের নেতারা মাটি ও মানুষের জন্য কাজ করে। বিএনপিতে কোনো চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসর স্থান পাবে না।
এম কয়ছর আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দল মিথ্যা কথাকে বারবার বলতে বলতে সত্য বানিয়ে দেয়। আর আমরা (বিএনপি) সত্য কে একবার বলে মনে করি আমাদের দ্বায়িত্ব শেষ।
দেশবাসী দেখছে কারা চাঁদাবাজির সাথে জড়িত। পুলিশ কাকে গ্রেফতার করছে তা প্রকাশ্যে এসেছে। এরা কেবল একজন দুজন নয় সারা দেশে চাঁদাবাজির সাথে যুক্ত। এ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।আলোচনা সভায়, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, এডভোকেট আব্দুল হক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম. এ মুকিত, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, যুগ্নসাধারন সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন। এছাড়াও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মোনাজ্জির আহমদ সুজন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী সুহেল খাঁন টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, যুগ্ম আহবায়ক রাসেল বক্স, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com